বিনোদন ডেস্ক : বাংলাদেশের দর্শকরা প্রায় ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর ভারতীয় টেলিভিশন জি নেটওয়ার্কের চ্যানেলগুলো দেখতে পাচ্ছেন। আজ বুধবার দুপুরের পর থেকে চ্যানেলগুলো দেখা যাচ্ছে।
এর আগে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক নোটিশে আইন লঙ্ঘন করে বিদেশি টিভি চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন কেন প্রচার করা হচ্ছে- তা জানতে চাওয়া হলে বাংলাদেশে ওই চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ করে দেয় পরিবেশক প্রতিষ্ঠান জাদু ভিশন লিমিটেড।