বৃহস্পতিবার, ০৪ এপ্রিল, ২০১৯, ১২:৩৬:৪১

নিজের ছবির মহরতে বউকে নিয়ে সিয়াম

নিজের ছবির মহরতে বউকে নিয়ে সিয়াম

বিনোদন ডেস্ক: নায়করা তাদের সিনেমার মহরতে বউ নিয়ে আসেন, এমনটা খুব একটা দেখা যায় না! বরং নিজেদের ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্কের মানুষদের আড়ালে রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন সবাই। এক্ষেত্রে ব্যতিক্রম দেখা গেল এ সময়কার জনপ্রিয় নায়ক সিয়ামকে। যিনি নিজের ছবি ‘বিশ্ব সুন্দরী’র মহরতে তার বউ অবন্তীকে নিয়ে হাজির হয়েছেন।

বুধবার বিকাল ৪ টায় সিয়ামের নতুন সিনেমা ‘বিশ্ব সুন্দরী’র মহরত অনুষ্ঠিত হয় রাজধানীর সোনারগাঁও হোটেলে। সেখানে সিয়াম তার বউ শাম্মা রুশাফি অবন্তীকে নিয়ে আসেন। সিয়াম যখন মঞ্চে উঠে তার এই নতুন ছবি নিয়ে কথা বলছিলেন, তার বউ অবন্তী তখন ছিলেন দর্শকসারিতে।

বউ নিয়ে মহরতে কেন? জানতে চাইলে সিয়াম বলেন, ‘আমি তাকে (অবন্তী) জিজ্ঞেস করেছিলাম, তুমি আমার সঙ্গে মহরতে যেতে চাও? সে বলেছিল, হ্যাঁ গেলে মন্দ হয়না! ভাবলাম অবন্তীকে সঙ্গে নিয়ে গেলে ভালো লাগবে। সিনেমার মহরত কেমন হয়, সরাসরি সে দেখে নতুন কিছু জানতে পারবে তাই নিয়ে এসেছি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে