শনিবার, ০৬ এপ্রিল, ২০১৯, ০২:৫৩:০৮

জনপ্রিয় অভিনেতা টেলি সামাদ আর নেই

জনপ্রিয় অভিনেতা টেলি সামাদ আর নেই

চার দশকের জনপ্রিয় অভিনেতা টেলি সামাদ আর নেই। আজ (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি...রাজেউন)।  
বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। অনেক দিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন ৭৪ বছর বয়সী এই অভিনেতা।

ঢালিউডের অত্যন্ত শক্তিশালী ও জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদের জন্ম ১৯৪৫ সালের ৮ জানুয়ারি, মুন্সীগঞ্জের নয়াগাঁও এলাকায়। তার আসল নাম আবদুস সামাদ হলেও সিনেমায় এসে হয়ে যান টেলি সামাদ।

টেলি সামাদ পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়। সংগীতেও রয়েছে এই গুণী অভিনেতার পারদর্শিতা। ‘মনা পাগলা’ ছবির সংগীত পরিচালনা করেছেন তিনি। যদিও তিনি দর্শকের কাছে পরিচিতি পান আমজাদ হোসেনের ‘নয়নমণি’ ছবির মাধ্যমে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে