শনিবার, ০৬ এপ্রিল, ২০১৯, ০৫:০৬:৩৭

টেলি সামাদের শূণ্যস্থান কেউ পূরণ করতে পারবে না : রিয়াজ

টেলি সামাদের শূণ্যস্থান কেউ পূরণ করতে পারবে না : রিয়াজ

বিনোদন ডেস্ক : শনিবার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের কমেডি সম্রাট টেলি সামাদ। তার মৃত্যুর খবর ছড়াতেই ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে শোকের ছায়া। টেলি সামাদের সহ-অভিনেতারা শোক জানিয়েছেন এই অসাধারণ অভিনয়শিল্পীর প্রয়াণে। 

জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ শোক জানিয়ে বলেছেন, 'অসম্ভব ভালো মানের একজন অভিনয় শিল্পী ছিলেন তিনি। সেই সঙ্গে তিনি ভালো গায়ক ছিলেন, পেইন্টার ছিলেন খুব ভালো ছবি আঁকতেন। আপাদ মস্তক শিল্পী বলতে যা বোঝায়। টেলি সামাদ ভাই সেটাই ছিলেন। উনি আমাদের আইকন ছিলেন। তার সঙ্গে যে কয়টা সিনেমায় অভিনয় করেছি। প্রত্যেকটা ছবিতেই তার অভিনয় দেখে মুগ্ধ হয়েছি। কেউ তার শূণ্যস্থান পূরণ করতে পারবে না।'

১৯৪৫ সালের ৮ জানুয়ারি ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ টেলি সামাদ। ১৯৭৩ সালে ‘কার বউ’ দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয় টেলি সামাদের। গত চার দশকে ৬০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সর্বশেষ অভিনীত চলচ্চিত্র ছিল ২০১৫ সালে মুক্তি পাওয়া 'জিরো ডিগ্রি'। কমেডিয়ান হিসেবে বেশিরভাগ দর্শক টেলি সামাদকে চিনলেও প্রায় ৪০টির বেশি চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে