শনিবার, ০৬ এপ্রিল, ২০১৯, ০৮:৪০:৫২

টেলি সামাদের জানাজা নিয়ে সৎ ভাই-বোনের দ্বন্দ্ব

টেলি সামাদের জানাজা নিয়ে সৎ ভাই-বোনের দ্বন্দ্ব

বিনোদন ডেস্ক : কিংবদন্তি কমেডি অভিনেতা টেলি সামাদ শনিবার দুপুর ১টা ৩০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর। 

টেলি সামাদের প্রথম জানাজা তার বাসা পশ্চিপ রাজাবাজার বাদ মাগরিব হওয়ার কথা থাকলেও হুট করেই ঘোষনা দেয়া হয় বাদ এশা। আর এনিয়েই টেলিসামাদের দ্বিতীয় পক্ষের স্ত্রী ও ছেলের সঙ্গে প্রথম পক্ষের মেয়ের বাকবিতণ্ডা শুরু হয়েছে।

টেলিসামাদের দ্বিতীয় পক্ষের ছেলে দিগন্ত অভিযোগ করে বলেন, তাদের এত দিন অনেক কিছু থেকেই বঞ্চিত করা হয়েছে। এমন কি রাজাবাজারের বাড়িতে একটি ফ্লাটও দেয়া হয়নি। যাই হউক বাবা মারা গেছে আমি তার ছেলে আমারো তো অধিকার আছে৷ আমি তাদের সাথে আলাপ করে জানাজার সময় নির্ধারণ করেছি। কিন্তু হুট করে তারা সময় পরিবর্তন করলো। তাহলে কি আমরা আমার বাবা জানাজা করতে পারবো না?

এদিকে জানা গেছে, এই অভিনেতাকে হারিয়ে শোকে শোকাগ্রস্থ হয়েছে চলচ্চিত্র শিল্প। প্রিয় এই অভিনেতার মৃত্যুতে অনেকেই সামাজিক মাধ্যমে তার আত্মার শান্তি কামনা করে স্ট্যাটাস দিয়েছেন। আগামীকাল বেলা ১১টায় এফডিসিতে দ্বিতীয় জানাজা শেষে মরদেহ নেয়া হবে গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের নয়াগাঁও। সেখানে জানাজা শেষে সমাহিত করা হবে তার মরদেহ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে