সোমবার, ০৮ এপ্রিল, ২০১৯, ১০:১০:৪০

শাহরুখকে বাদ দিয়ে 'ডন থ্রি'র নতুন ডন রণবীর সিং

শাহরুখকে বাদ দিয়ে 'ডন থ্রি'র নতুন ডন রণবীর সিং

বিনোদন ডেস্ক : বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের সিনেমা ডন। ২৮ বছরের আগের এই সিনেমার প্রথম রিমেক হয় ২০০৬ সালে। সিনেমাটির সফলতার পর আসে ডন টু। দুটি সিনেমায় অভিনয় করেছিলেন বলিউডের আরেক কিংবদন্তি শাহরুখ খান। 

ধারাবাহিক সফলতার পর এবার আসছে ডন থ্রি। তবে জানা গেছে, ডন থ্রিতে শাহরুখকে বাদ দিয়ে নতুন ডন বলিউডের বাজিরাও রণবীর সিং। খবর ইন্ডিয়া টুডে।

২০০৬ সালে পরিচালক ফারহান আখতারের সঙ্গে হাত মিলিয়েছিলেন শাহরুখ। ব্যাপক সফলতা পেয়েছিল সিনেমাটি। জানা যায়নি, কি কারণে ডন থ্রি-থেকে বাদ পড়লেন শাহরুখ। কেউ কেউ বলছেন, জিরোসহ কয়েকটি সিনেমা বক্স অফিসে তেমন সফলতা না পাওয়ায় শাহরুখকে সরিয়ে দেওয়া হয়েছে। 

কেউ কেউ বলছে, শাহরুখ ভালো স্ক্রিপ্টের অপেক্ষায় রয়েছেন। এজন্য শাহরুখের বিকল্প হিসাবে উঠে আসছে রণবীর সিং-এর নাম। নির্মাতারা শাহরুখের জায়গায় রণবীরকেই চাচ্ছেন বলে জানা যায়। 

বাজিরাও মস্তানি, পদ্মাবত, সিম্বা ও গলি বয়- পরপর সাফল্যের পর এখন নির্মাতাদের কাছে এই চরিত্রটির জন্য রণবীরকেই উপযুক্ত মনে হচ্ছে। সিনেমাগুলোতে তিনি তার অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন। যদিও তিনিই পরবর্তী ডন হচ্ছে কি না, এ ব্যাপারে রণবীরের কোনও ঘোষণা গণমাধ্যমে আসেনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে