মঙ্গলবার, ০৯ এপ্রিল, ২০১৯, ১২:৫৬:৩৭

মেয়েকে নিয়ে কটূ কথা, চটে গেলেন বাবা অজয় দেবগণ

মেয়েকে নিয়ে কটূ কথা, চটে গেলেন বাবা অজয় দেবগণ

বিনোদন ডেস্ক: বিমানবন্দরে ঢিলেঢালা জামায় দেখা গিয়েছিল অজয় দেবগণের কন্যা নিশাকে। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্তর সমালোচনার শিকার হতে হয় তাকে। কেন? সে না কি শর্ট পরেনি! এমন ‘নীতি-পুলিশ’-র ভূমিকা পালনের জন্য নেটিজেনদের এক হাত নিলেন বাবা অজয় দেবগণ। পাশাপাশি পাপারাজ্জিদের অজয় হুঁশিয়ারি দিয়ে বলেন, অন্তত তারকার সন্তানদের খবরদারি বন্ধ করুন।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাত্কারে, অজয় বলেন, ওর বয়স মাত্র ১৪। আমি মনে করি ওকে নিয়ে এভাবে মন্তব্য করা উচিত নয়।  অজয় আরও বলেন, সে লম্বা একটি শার্ট পরেছিল। যার ফলে শর্ট দেখা যায়নি। তা বলে এ ভাবে ট্রোলড নিন্দনীয়।

এ দিন সাক্ষাৎকারে পাপারাজ্জিদেরও এক হাত নেন ৫০ বছর বয়সী বলিউড অভিনেতা। পাপারাজ্জিদের জন্য তারকা সন্তানদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেন অজয়। তিনি বলেন, কী ধরনের ব্যক্তি এনারা জানি না। কিন্তু এনাদের জন্যই তাদের সন্তানদের মূল্য চোকাতে হচ্ছে। পাপারাত্জিদের কাছে অজয়ের অনুরোধ, অন্তত সন্তানদের একলা থাকতে দিন।

অজয়ের প্রশ্ন, বাবা-মা তারকা বলেই এভাবে হেনস্থা হতে হবে তাদের? পাপারাত্জিদের কাছে তাদের ছেলেমেয়ে নিরাপদ নয় বলে গুরুতর অভিযোগও তোলেন অজয়। সিংঘমের পরামর্শ, তাদের একলা থাকতে দিন। ওরা শিশু। ক্যামেরা সামনে ওত পরিপাটি হতে শেখেনি তারা। জিনিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে