মঙ্গলবার, ০৯ এপ্রিল, ২০১৯, ১০:০৩:৪১

দেখুন তো জামালপুরের এই পানওয়ালীকে চিনেন কিনা?

দেখুন তো জামালপুরের এই পানওয়ালীকে চিনেন কিনা?

বিনোদন ডেস্ক : ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে এক সুন্দরী পানওয়ালীকে। আর সেই ভিডিও পোস্ট করেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। এতে পান বিক্রি করতে দেখা গেছে তাকে। 

ভিডিওটি পোস্ট করে সঙ্গে লিখেছেন 'পানওয়ালী'। ভিডিওতে দেখা গেছে নায়ক ফেরদৌস ও নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগকেও। তারা একসঙ্গে মজা করেই ভিডিওটি তৈরি করেন।

সম্প্রতি জামালপুরে একটি অনুষ্ঠান শেষে ঢাকা ফেরার সময় যাত্রা পথে কিছুটা বিরতি নিতে গিয়ে এমন মজা করেন পূর্ণিমা। আর সেই ধারণকৃত ভিডিওটি পূর্ণিমা তার ফেসবুকে শেয়ার দেন। ভিডিওটি দেখার পর অনেকেই মজা করে মন্তব্য করেছেন, 'এমন পানওয়ালী তো আর দেখি নাই।' আরেকজন লিখেছেন, 'তিনজনের অভিনয়ই ভালো ছিলো।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে