শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯, ০৮:৩৩:০৬

প্রধানমন্ত্রীর কাছে আবেদন, ধ’র্ষণের শাস্তি হোক মৃত্যুদণ্ড : নুসরাতের মৃত্যুতে অপু বিশ্বাস

প্রধানমন্ত্রীর কাছে আবেদন, ধ’র্ষণের শাস্তি হোক মৃত্যুদণ্ড : নুসরাতের মৃত্যুতে অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক: ফেনীর সোনাগাজী ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহানকে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে হত্যা করা হয়। বুধবার (১০ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঁচ দিন চিকিৎসাধীন অবস্থায় থেকে সে মারা যায়।

রাফির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। প্রধানমন্ত্রী তার মৃত্যুতে শোক প্রকাশ করেন। শোক প্রকাশ করেছেন ঢালিউউ নায়িকা অপু বিশ্বাসও। একটি মেয়ের এমন মৃত্যু মেনে নেওয়া যায় না বলে উল্লেখ করেন তিনি। অপু বিশ্বাস বলেন, বিষয়টি আসলে মেনে নেওয়ার মতো নয়। মসজিদ, মাদ্রাসা মানুষের জন্য সবচেয়ে শান্তির ও নিরাপদ স্থান। এমন জায়গায় এধরণের ঘটনা মেনে নেওয়া যায় না। নারীদের অধিকার আদায়ের জন্য আমাদের সকলের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।

প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়ে ঢালিউড কুইন বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি, ধর্ষণের শাস্তি হোক মৃত্যুদণ্ড। আমাদের দেশে আইন করে ধর্ষণের একমাত্র শাস্তি করা হোক মৃত্যুদণ্ড। সেই সাথে নুসরাতকে হত্যাকারীরর মৃত্যুদণ্ড দেওয়া হোক।’ বাংলাদেশ নারী সাংবাদিক সমিতির (বানাসাস) পক্ষ থেকে গতকাল বুধবার সম্মাননা গ্রহণের পর অপু বিশ্বাস এসব কথা বলেন।

রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত ওই অনুষ্ঠানে অপু আরো বলেন, ‘যে দেশে আমরা নারীরা আজ মাথা উঁচু করে বেঁচে আছি, কাজ করছি, সেই দেশে যেন কেউ এমন অন্যায় করার সাহস না পায়, তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে