মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯, ০৫:০০:০৪

অবশেষে আল্লাহ’র কাছে ক্ষমা চাইলেন অভিনেত্রী সাফা কবির

অবশেষে আল্লাহ’র কাছে ক্ষমা চাইলেন অভিনেত্রী সাফা কবির

বিনোদন ডেস্ক: গতকাল ১৫ এপ্রিল সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় অভিনেত্রী সাফা কবির একজন ভক্তের প্রশ্নের উত্তরে বলছেন, ‘না আমি পরকালে বিশ্বাস করি না।’ এরপর এই ভিডিওর অংশটুকু ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

এরপর থেকেই নেটিজেনদের তোপের মুখে পড়েন এই অভিনেত্রী ও মডেল সাফা কবির। অবশেষে আজ ১৬ এপ্রিল মঙ্গলবার দুপুরে তিনি তাঁর ‘ভুল’ বুঝতে পেরে সকলের নিকট ক্ষমা চেয়েছেন একইসাথে তিনি অনুরাগীদের মনে আঘাত দেওয়ার জন্য দুঃখপ্রকাশ করেছেন।

এ ব্যাপারে সাফা কবির বলেছেন, ‘আমি যদি কোনও ভুল করে থাকি সেই ভুলের জন্য আমি পরম করুণাময়ের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। তিনি পরম দয়ালু এবং ক্ষমাশীল। তিনি নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন।’

এ সময় সাফা কবির আরও বলেন, ‘আমি এবং আমার আল্লাহ জানেন, কারো বিশ্বাসে আঘাত দেওয়ার জন্য কোনও কথা আমি বলিনি। তবুও, আমার কোন কথায় যদি কারো মনে বা বিশ্বাসে আঘাত লেগে যায়, তার জন্য আমি দুঃখিত এবং করজোড়ে ক্ষমাপ্রার্থী।’

অভিনেত্রী সাফা কবির বলেন, ‘তবুও যারা, আমার ফেসবুক প্রোফাইল হ্যাক করেছেন এবং আমাকে অত্যন্ত বাজে ভাষায় আক্রমণ করছেন তাদের বিচারের ভারও আমি আল্লাহর হাতে দিলাম। তিনি নিশ্চয়ই সবকিছু জানেন এবং দেখেন।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে