মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯, ১০:১৩:৩৮

কালো তালিকাভুক্ত ফেরদৌস, আর কোন দিন ভারতে যেতে পারবেন না এই অভিনেতা!

কালো তালিকাভুক্ত ফেরদৌস, আর কোন দিন ভারতে যেতে পারবেন না এই অভিনেতা!

বিনোদন ডেস্ক : বাংলাদেশি নাগরিক ও অভিনেতা ফেরদৌস আহমেদের ভিসা বাতিল করে দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাকে ভারত ছাড়ার নোটিসও দেওয়া হয়েছে। কালো তালিকাভুক্তও করা হয়েছে এই অভিনেতাকে বলে জানিয়েছে ভারতের স্বরাষ্ট্র দপ্তর।

তৃণমূল কংগ্রেসের হয়ে ভারতের নির্বাচনে রায়গঞ্জ আসনে তৃণমূল প্রার্থী কানহাইয়ালাল আগরওয়ালের হয়ে সোমবার ‘প্রচার করেন’ ফেরদৌস। ফেরদৌসের আগমনে বিতর্কে সরগরম হয় ওপার বাংলার রাজনীতি। ফিরদৌসের ভিসা সংক্রান্ত বিষয়ে নড়ে চড়ে বসে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রনালয় ব্যাপারে কলকাতার ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)-কে নির্দেশ অনুসারে ব্যবস্থা নিতে বলেছে। এর আগে এই দফতর থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রনালয়। 

স্বরাষ্ট্র দফতরের কর্মকর্তা রাহুল ত্রিপাটি সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, “ইমিগ্রেশন ব্যুরোর কাছ থেকে রিপোর্ট পেয়ে বাংলাদেশি নাগরিক ফেরদৌস আহমেদের ভিসা বাতিল করে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাকে ভারত ছাড়ার নোটিসও দেওয়া হয়েছে। কালো তালিকাভুক্তও করা হয়েছে ওই ব্যক্তিকে।”

এদিকে ফেরদৌস ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কালো তালিকাভুক্ত হয়ে যাওয়ায় আর কোন দিন ভারতে যেতে পারবেন না। এ ক্ষেত্রে বিরাট বড় ধাক্কা হিসাবে দেখা যাচ্ছে ফেরদৌসের অভিনয় ক্যারিয়ারের। কারণ তিনি দুই বাংলায় সমান জনপ্রিয় এবং তিনি বছরে তিন-চার মাস কলকাতাসহ ভারতের বিভিন্ন শহরে থাকতে হয় সিনেমার কাজে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে