বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯, ০১:০৩:২৬

নির্বাচনী প্রচারণায় অংশ নেয়া নিয়ে যা বললেন ফেরদৌস

নির্বাচনী প্রচারণায় অংশ নেয়া নিয়ে যা বললেন ফেরদৌস

বিনোদন ডেস্ক: ভারতের লোকসভা নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বিতর্কের মুখে পড়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ। রবিবার ও সোমবার তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হয়ে প্রচারণায় অংশ নেন। তবে এটা ভালোভাবে নেয়নি ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। ইতোমধ্যে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করার অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে আর্জি জানিয়েছে রাজ্য বিজেপি। একই সঙ্গে নির্বাচন কমিশনের কাছে ফেরদৌসকে আটকেরও দাবি জানিয়েছে দলটি।

এমন পরিস্থিতিতে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে ফেরদৌসকে ফোন করে জানতে চাওয়া হয় কেন তিনি এখানে প্রচারণায় অংশ নিয়েছিলেন? 

এ বিষয়ে ফেরদৌস বলেন, তিনি এই বাংলায় একাধিক সিনেমায় অভিনয় করেছেন, বাংলার প্রযোজক, পরিচালক বা অভিনেতা বন্ধুদের সাথে একটা সুমধুর সম্পর্কও রয়েছে। আর সেই সূত্র থেকেই তিনি ওই প্রচারণায় অংশ নিয়েছিলেন। কিন্তু ফেরদৌসের ওই যুক্তিকে খুব একটা ভালভাবে নেয়নি বাংলাদেশ উপ-হাইকমিশন। 

কমিশনের অভিমত এভাবে নির্বাচনী প্রচারণনায় অংশ নেওয়া যায় না। পরে ফেরদৌসও এই বিষয়টি বুঝতে পারেন। এরপরই উপ-হাইকমিশন থেকে ফেরদৌসকে বাংলাদেশে ফিরে যেতে বলা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে