বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯, ০৭:৩২:০১

সাবেক স্বামীর চরিত্র নিয়ে যা বললেন কণ্ঠশিল্পী মিলা

সাবেক স্বামীর চরিত্র নিয়ে যা বললেন কণ্ঠশিল্পী মিলা

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কণ্ঠশিল্পী মিলা ইসলাম। ২০১৭ সালের মে মাসে পারিবারিকভাবে বিয়ে করেছিলেন বৈমানিক পারভেজ সানজারির বিয়ে করেছিলেন বৈমানিক পারভেজ সানজারিকে। পরে তার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়।

এবার সেই স্বামীকে ক্রিমিনাল আখ্যা দিলেন পপ গানের এই শিল্পী। বুধবার বিকালে রাজধানীর বেইলি রোডের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন শেষে এ কথা বলেন তিনি।

মিলা বলেন, আমি তাকে দুষ্টু বলব না। হি ইজ এ ক্রিমিনাল। তাকে আমি ক্রিমিনাল বলছি এই কারণে যে, সে মানুষের সংসার ভাঙতেছে, সে মানুষের ওয়াইফের সঙ্গে থাকতেছে, সে নিজের কলিগদের সঙ্গে থাকতেছে, তার মধ্যে কোনো বিচার নাই।

মিলা আরও বলেন, আমি এমনও কথা শুনেছি, সে মাদক বহন করে। সে বিমানে করে মাদক নিয়ে যাচ্ছে। এগুলো নিয়ে আবার বন্ধু-বান্ধবদের সঙ্গে হাসাহাসি করছে। তার ঘনিষ্ঠ বন্ধু মিনহাজ সাহেবও আমাকে মানসিকভাবে অনেক টর্চার করেছেন।

এর আগে সংবাদ সম্মেলনে সংবাদকর্মীদের সামনে সাবেক স্বামী বৈমানিক পারভেজ সানজারি ও তার পরিবারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন মিলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তিনি এর বিচার চেয়েছেন।

২০১৭ সালে বিয়ের পর গানে হয়ে পড়েন অনিয়মিত মিলা। জড়িয়ে যান সংসার জীবনের দ্বন্দ্ব-বিবাদে। নারী নির্যাতন-যৌতুকের অভিযোগে এনে স্বামী সানজারির বিরুদ্ধে মামলাও করেন তিনি। সবশেষে সংসার জীবনের ইতি টানেন জনপ্রিয় এই পপ শিল্পী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে