বিনোদন ডেস্ক : আমার সঙ্গে তখনও ডিভোর্স হয়নি। কিন্তু তখনই আমার সহকর্মী হিল্লোল ভাইয়ের স্ত্রী নওশীনের সম্পর্ক ছিলো। তারা ফেসবুক মেজেঞ্জারে অশ্লীল ছবি আদান প্রদান করতো।
গত বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে অশ্রুসিক্ত চোখে কথাগুলো বলছিলেন কণ্ঠশিল্পী মিলা। নিজের সংসার ভাঙার জন্য অভিনেত্রী নওশীনকে দায়ী করেন মিলা। সংবাদ সম্মেলনে নওশীনের সঙ্গে তার ফোন আলাপের রেকোর্ডও সাংবাদিকদের শোনান।
মিলার এমন অভিযোগের ভিত্তিতে নওশীনের সঙ্গে যোগাযোগ করা হলে নওশীন বলেন, ‘মিলাকে অনেক পছন্দ করি। তার অভিযোগগুলো ভুল। সম্পূন তার ভুল ধারণা। আমার নিজেরও সংসার আছে, এটা সবাই জানে। তাহলে আমার সংসার কীভাবে ঠিক থাকে? আর আমার সংসার রেখে ওর ঘর ভাঙব কেন?
নওশীন জানান, মিলার পাইলট স্বামীর সঙ্গে বিমানবন্দরে একবার দেখা হয়েছিল এছাড়া আর কখনও দেখা হয়নি। মেসেঞ্জারে অশ্লীন ছবির বিষয়টি নিয়ে নওশীন বলেন, ‘তার স্বামীর মোবাইলে আমার ছবি থাকলে আমি কী করতে পারি?তাছাড়া আমার নামে একাধিক ভুয়া ফেইসবুক অ্যাকাউন্ট আছে। সে গুলোর দায়ভার আমি কেন নিবো?’