বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯, ০৯:১৪:৫০

​বলিউডে অভিনয় করতে যাচ্ছেন খান পরিবারের আরেক সদস্য আলিজেহ

​বলিউডে অভিনয় করতে যাচ্ছেন খান পরিবারের আরেক সদস্য আলিজেহ

বিনোদন ডেস্ক : বলিউডে পা রাখতে চলেছেন আলিজেহ অগ্নিহোত্রী? কে এই আলিজেহ আগ্নিহোত্রী? ইনি সম্পর্কে সালমান খানের ভাগনি। সালমানের বোন আলভিরা ও তার স্বামী অতুল অগ্নিহোত্রীর মেয়ে আলিজেহ।

সূত্রের খবর, ‘দাবাং থ্রি’ সিনেমাতে অভিনয় করতে দেখা যাবে তাকে। যদিও খান পরিবারের তরফ থেকে এই বিষয়ে কিছু জানানো হয়নি। ‘দাবাং থ্রি’ প্রযোজনা করেছেন আরবাজ খান ও পরিচালনা করেছেন প্রভু দেবা। প্রভু দেবা ও সালমানের কম্বিনেশনে তৈরি সিনেমা ‘ওয়ান্টেড’ দর্শকমহলে জনপ্রিয় হয়েছিল। ‘দাবাং থ্রি’ তে সেই কম্বিনেশন ব্যবহার করা হয়েছে যাতে ছবিটি বক্স অফিসে সাফল্য আনতে পারে।

‘দাবাং থ্রি’র টাইটেল ট্রাকের শুটিং শেষ হয়েছে। । এই ছবিতে অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা। তাকে চুলবুল পাণ্ডের স্ত্রী ‘রজ্জো’র ভূমিকায় দেখা যাবে। দাবাং সিরিজের প্রথম ছবিতে অভিনয় করে বলিউডে পা রেখেছিলেন সোনাক্ষী। অন্যদিকে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মৌনি রায়কে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে