শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯, ০৩:১৭:৩৯

এটিএম শামসুজ্জামানকে জরুরি ভিত্তিতে অপরেশন থিয়েটারে নেয়া হয়েছে

এটিএম শামসুজ্জামানকে জরুরি ভিত্তিতে অপরেশন থিয়েটারে নেয়া হয়েছে

বিনোদন ডেস্ক: কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামান হাসপাতালে ভর্তি হয়েছেন। হঠাৎ অসুস্থবোধ করায় তাকে শুক্রবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।

এটিএম শামসুজ্জামানের ছোট ভাই শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক আলহাজ সালেহ জামান সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বার্ধক্যজনিত কারণে এটিএম শামসুজ্জামান নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। শুক্রবার রাতে তিনি অস্বস্তিবোধ করছিলেন। পরে তাকে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসক হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।

সকাল বেলায় এটিএম শামসুজ্জামানকে স্যালাইন দেওয়া হয়। তখন হঠাৎ করে তার মলত্যাগে জটিলতা দেখা দেয়। এজন্য আজ দুপুরে জরুরি ভিত্তিতে তাকে অপরেশন থিয়েটারে নেয়া হয়েছে। সেখানে অস্ত্রোপচার করা হবে তার। গুণী এই অভিনেতা হাসপাতালটির প্রফেসর ডা. রাকিব উদ্দিনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে