বিনোদন ডেস্ক : ‘আজব প্রেম কি গজব কাহানি’র সেটে বন্ধুত্ব। তারপর দীর্ঘ ছ’বছর ধরে চুটিয়ে প্রেম। অবশেষে বিচ্ছেদ। ব্রেক আপের পর বছর তিনেক পেরিয়ে গিয়েছে।
এই কয়েক বছরে আরব সাগরের বুকে আছড়ে পড়েছে বহু ঢেউ। কিন্তু মনের কোনও এক গোপন কুঠুরিতে কি এখনও রণবীর কাপুরের স্মৃতি আগলে বসে রয়েছেন তার প্রাক্তণ প্রেমিকা?
গোটা ভারতীয় পুরুষদের হার্টথ্রব ক্যাটরিনা কাইফের সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকার থেকে কিন্তু এমনই ইঙ্গিত মিলছে। বর্তমানে মহেশ ভাটের কন্যা আলিয়া ভাটের সঙ্গে প্রেম করছেন ঋষি কাপুরের পুত্র রণবীর কাপুর।
তিনি মোটেই আর ‘সিঙ্গল’ নন। কিন্তু এখনও কি তার পথ চেয়ে বসে আছেন ক্যাট? এক ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেন, আমি চাইলে রাগ করতে পারি, কষ্ট পেতে পারি, কিন্ত তাতে কি কারুর কিছু এসে যায়? তাই আমি কোনও কিছু বোঝ নিতে চাই না। বরং নিজের মতো নিজে খুশিতে আর শান্তিতে থাকতে চাই। আমার ভাগ্যে যা আছে, সেটাই ঘটবে।
কারোও নাম উল্লেখ না করে ‘থাগস অফ হিন্দুস্তান’-এর নায়িকা বলেন, আমি তো কোনও ভিন গ্রহের প্রাণী নই। আমারও দুঃখ হয়, কষ্ট হয়। কিন্ত সে সব মনে রেখে দিই না বেশিদিন। তাছাড়া, আমি বিশ্বাস করি, পুরানো কোনও কথা মনে রেখে কষ্ট পাওয়ার কোনও মানেই হয় না। যদিও, আমাকে কেউ ইচ্ছে করে কষ্ট দিতে চায় বলে আমার মনে হয় না।