রবিবার, ০৫ মে, ২০১৯, ০৭:২৪:৪৪

বিয়ের পরই বাজি মারলেন শ্রাবন্তীর নতুন স্বামী

বিয়ের পরই বাজি মারলেন শ্রাবন্তীর নতুন স্বামী

বিনোদন ডেস্ক : জানা যায় টানা দুই বছর ধরে চুটিয়ে প্রেম। তারপরেই দুই পরিবারের সম্মতিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন তারা। বিয়ে ও রিসেপশন দুটিই সারা হয়ে গিয়েছে এ তারকা দম্পত্তির।

অমৃতসরের এক্কেবারে চুপিসারে বিয়ে সেরেছেন টলি-কুইন শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং রোশন সিং। কিন্তু বিয়ের পড়েই বাজিমাত করলেন নায়িকার নয়া স্বামী রোশন।

বিয়ের পরেই আরবানায় নতুন ফ্ল্যাট নিয়েছেন তারা। এখন চলছে সেই ফ্ল্যাটের ইন্টিরিয়রের কাজ। এর মধ্যেই কি ৬১ লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনলেন রোশন?

আসলে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নীলরঙা একটি ‘বিএমডাব্লিউ গ্রান টুরিজম’ বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন রোশন। প্রশ্ন উঠেছে সেই গাড়িটি তিনি কিনেছেন কিনা।

পহেলা বৈশাখ থেকে প্রেমিক রোশন সিংয়ের সঙ্গে বাগদানের পর গত ১৯ মে প্রেমিক রোশন সিংয়ের দেশের বাড়িতে বিয়ের অনুষ্ঠান হয়েছে। কলকাতা ফিরেছেন ২৩ এপ্রিল। ফিরেই সোজা শুটিং ফ্লোরে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে