বিনোদন ডেস্ক: সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশ নিয়েছিলেন শোবিজ অঙ্গনের কিছু তারকা মুখ। এরমধ্যে আছেন চিত্রনায়িকা পূজা চেরী ও অভিনেত্রী দীঘি। চলতি বছরের সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অভিনেত্রী দীঘি ‘এ-মাইনাস’ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। সোমবার দুপুরে ফলাফল ঘোষণার পর খবরটি জানিয়েছেন তার বাবা ও অভিনেতা সুব্রত বড়ুয়া।
এসএসসিতে দীঘির ফলাফল জানিয়ে সুব্রত বলেন, দীঘি স্ট্যামফোর্ড স্কুল ও কলেজ থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল। তার রেজাল্ট আশাব্যঞ্জক হয়নি। সে জিপিএ-৩.৬১ পেয়েছে। তারপরও এতেই আমরা খুশি। সামনে ভালো কলেজে ভর্তির চেষ্টা থাকবে।