বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫, ০৮:৩৫:৪৭

যে কারণে অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন ফারিয়া

যে কারণে অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন ফারিয়া

বিনোদন ডেস্ক : অভিনয় থেকে বিদায় নিচ্ছেন ছোটপর্দার অভিনেত্রী লাক্স তারকা ফারিয়া শাহরিন! হঠাৎ করেই তিনি এমন ঘোষাণা দিলেন। তবে হঠাৎ করে তিনি অভিনয়কে বিদায় জানানোর এমন ঘোষণাই বা দিলেন কেনো? ফারিয়া জানিয়েছেন, নাটকে অভিনয় করতে গিয়ে শিল্পী সম্মানীর টাকা নিয়ে প্রতারণার শিকার হওয়ার পরই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। ফারিয়া বলেছেন, ‘শহিদুল ইসলাম রুনু নামে একজন পরিচালকের ‘আনলাকি লাভ’ নামে এক ঘণ্টার একটি নাটকে হিল্লোলের বিপরীতে আমি অভিনয় করি। দুই দিন শুটিংও হয় নাটকটির। কিন্তু শুটিং শেষে আমাকে আর হিল্লোল ভাইকে শিল্পী সম্মানী বাবদ যে চেক দেওয়া হয়, চেক ভুয়া ছিল।’ তিনি বলেন, ‘নাটকটির শুটিং হয়েছে গত ঈদের আগে। অথচ আজও চেকে কোনো টাকা হয়নি। এই কারণে সিদ্ধান্ত নিয়েছি আর অভিনয়ই করব না।’ ফারিয়া বলেন, ‘টাকাটা বড় বিষয় নয়, কিন্তু টাকা নিয়ে এ ধরনের জালিয়াতি নিজের কাছে খুবই অসম্মানের।’ এদিকে, নাটকটির প্রযোজক রাসেল হোসেন মুন্না বলেছেন, ‘পরিচালক আমার কাছ থেকে শিল্পীদের সম্মানী বাবদ সব টাকা নিয়েছেন। কিন্তু পরে জেনেছি তিনি কোনো শিল্পীকেই তাদের প্রাপ্য সম্মানী দেননি।’ তার সঙ্গে একজন নাটকের পরিচালকের এ ধরনের আচরণের বিষয়ে বিস্ময় প্রকাশ করে ফারিয়া বলেছেন, ‘আমাদের মতো শিল্পীদের সঙ্গে যদি এই ঘটনা ঘটে; তাহলে নতুন শিল্পীদের নিয়ে কি করবে এই সব পরিচালক! ভাবলেই অবাক লাগে।’ ফারিয়া এও বলেন, ‘খোঁজ নিয়ে দেখেছি নাটকটির প্রযোজনা প্রতিষ্ঠানের কাছ থেকে ওই নাটকের শিল্পীদের সম্মানীর সব টাকা নিয়ে পরিচালক পালিয়েছেন। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধু আমাদের সঙ্গেই না, শুনেছি এর আগেও নাকি বেশ কয়েকজন শিল্পীর সঙ্গে এই ধরনের প্রতারণা করেছেন ওই পরিচালক।’ এ ব্যাপারে মুঠোফোনে শহিদুল ইসলাম রুনুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘নাটকটির বাজেট বেড়ে যাওয়ার কারণেই এই সমস্যা হয়েছে, একটু সময় লাগবে। শিল্পীদের পাওনা সব টাকা আমি দিয়ে দেব।’ ১৬ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

�

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।