বিনোদন ডেস্ক : ভারতীয় নায়িকা কাজল আগারওয়াল বেশ কয়েকটি ভাষার সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন। রোববার এক অদ্ভুত কাণ্ড ঘটালেন। নিজের মেকআপ ছাড়া ছবি ভাইরাল করলেন অনলাইনে।
ইনস্টাগ্রামে পরপর দুটি ছবি শেয়ার করেন বলিউডের ‘সিংগাম’ সিনেমার নায়িকা। যাতে তার চেহারার রুক্ষতা ও দাগ চোখে পড়েন। বোঝা যায়, মেকআপ কীভাবে বদলে দেয় লুক।
কাজলের একটি পোস্টে কয়েক ঘণ্টার মধ্যে সাত লাখ লাইক পড়ে। সাড়ে সাত হাজারের বেশি মন্তব্য করেন ফলোয়াররা।
ছবির ক্যাপশনে কাজলের বক্তব্যও মনোযোগ কাড়ে সবার। যেখানে তিনি জানান, কেউ এখন আসল চেহারায় দেখতে চায় না। বরং সোশ্যাল মিডিয়ায় কতটা আকর্ষণীয় দেখানো যায়, তা নিয়ে ভাবেন বেশি। আর নিখুঁত শরীরের পেতে প্রসাধনী ও সৌন্দর্য সামগ্রীর পেছনে খরচ করা হয় শত কোটি রুপি।
তার মতে, এখন সব জায়গাতেই নার্সিসিজম দেখা যায়। নিজের আসল চেহারাকে গ্রহণ করলে তা থেকে বের হওয়া যায়। মেকআপের সৌন্দর্য একেবারে বাহ্যিক। এটা আমাদের চরিত্রকে ধারণ করতে পারে না।
এর পরে কাজল মেকআপ সহকারে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন। সেই ছবিও পছন্দ করেছেন ভক্তরা।