মঙ্গলবার, ০৪ জুন, ২০১৯, ১১:৫০:০৫

ভারতের প্রধানমন্ত্রী হতে চান প্রিয়াঙ্কা চোপড়া

ভারতের প্রধানমন্ত্রী হতে চান প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক : ২০০০ সালে মিস ওয়ার্ল্ড খ্যাত প্রিয়াঙ্কা চোপড়া। প্রথমে মডেলিং তারপর অভিনয় একই সঙ্গে সব ক্ষেত্রেই দাপিয়ে বেড়িয়েছেন এই দেশি গার্ল।এখন অভিনেত্রী হিসাবে বলিউডে দাপিয়ে বেড়িয়েছেন পিগি চপস।

বর্তমানে হলিউডেও অভিনেত্রী হিসাবে যথেষ্ঠ পরিচিতি অর্জন করেছেন তিনি। পাশাপাশি, ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসাডর হিসাবেও কাজকর্ম করছেন বহুদিন হলো।

এবার রাজনীতিতে আসারও ইচ্ছা প্রকাশ করে বসলেন নিক জোনাস ঘরণী।

সম্প্রতি, এক সাক্ষাৎকারে তার রাজনীতিতে আসার স্বপ্ন নিয়ে কথা বলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তার কথায়, ‘আমি ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নিজেকে দেখতে চাই। আর নিক যেহেতু আমেরিকান, তাই ওকে মার্কিন প্রেসিডেন্টের আসনে দেখতে চাই।’

যদিও প্রিয়াঙ্কা পাশাপাশি এও জানান, ‘যদিও রাজনীতির সঙ্গে যুক্ত কোনও কিছুই আমার বিশেষ পছন্দ নয়, তবে আমি এটুকু নিশ্চিত আমি আর নিক দুজনে মিলে পরিবর্তন আনতে পারব। কোনও কিছুতেই কখনও না বলতে নেই।’ সূত্র: সানডে টাইমস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে