বুধবার, ০৫ জুন, ২০১৯, ০৫:২৯:৫৪

ইফতার পার্টিতে আরবাজ খানের প্রেমিকার পোশাক নিয়ে হইচই

ইফতার পার্টিতে আরবাজ খানের প্রেমিকার পোশাক নিয়ে হইচই

বিনোদন ডেস্ক: ২জুন ছিল বাবা সিদ্দিকির ইফতার পার্টি আর সেই পার্টিতে সালমান খান পরিবারের সঙ্গে হাজির হয়েছিলেন আরবাজ খানের প্রেমিকা জর্জিয়া অ্যান্ড্রিয়ানিও। অনুষ্ঠানে সাদা লেহেঙ্গা চোলিতে উপস্থিত হন জর্জিয়া। তবে সমস্যা হয় ইফতার পার্টিতে হবু ভাবি জর্জিয়ার পোশাক পরার ধরন নিয়ে, বিশেষ পছন্দ হয়নি সালমান-আরবাজের বোন অর্পিতা খান শর্মার।

সম্প্রতি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বাবা সিদ্দিকির ইফতার পার্টিরই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে একটু বেশিই খোলামেলা ছিল জর্জিয়ার পোশাক। যা ঠিক পছন্দ হয়নি অর্পিতার। তিনি প্রথমে হবু ভাবিকে ওড়না ঠিকমতো গায়ে জড়িয়ে নেওয়ার পরামর্শ দেন। তবে সেটাও পছন্দ না হওয়ায় অর্পিতা নিজেই ঠিক করে দেন আরবাজের প্রেমিকার পোশাক। 

মালাইকা অরোরার সাথে বিচ্ছেদের পর আরবাজ খান এখন মজেছেন ইতালিয়ান মডেল জর্জিয়া অ্যান্ড্রিয়ানি-তে। ২ জুন বাবা সিদ্দিকির ইফতার পার্টি তে উপস্থিত ছিলেন দুজনেই। হাজির ছিলেন সালমান খান , শাহরুখ খান , সোহেল খান , আরবাজ খান , সেলিম খান , ক্যাটরিনা কাইফ , অঙ্কিতা লোখান্ডে , ভিকি জৈন , আয়ুষ শর্মা , জাহির ইকবাল , অপারশক্তি খুরানা , মৌনি রায় , উর্মিলা মাতন্ডকর , রাভিনা ট্যান্ডন , সোনু সূর , জ্যাকি ভাগনানি , সুনীল গ্রোভার সহ বলিউডের প্রচুর তারকা। এই ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই কম হচ্ছে না। জিনিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে