বিনোদন ডেস্ক: সালমান খান ও ক্যাটরিনা অভিনীত ‘ভারত’ নামের সিনেমাটি মুক্তি পেয়েছে এবারের ঈদে। আর মুক্তির একদিনের মাথায়ই অনলাইনে ফাঁস হয়ে গেল 'ভারত'। ফাঁস করেছে তামিল রকার্স নামের একটি সাইট। এর আগেও ওই সাইটটি অনেক ছবি অনলাইন ফাঁস করেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, তামিল রকার্স নামের ওই সাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাচ্ছে ছবিটি।
সালমান ও ক্যাটরিনা অভিনীত ভারত মুক্তি পেয়েছে ৫ জুন। মুক্তির প্রথম দিনে ছবিটি ৪২ দশমিক ৩০ কোটি টাকার ব্যবসা করেছে। এখনও পর্যন্ত ছবিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরা। এই ছবির পরিচালনা করেছেন আলি আব্বাস জাফর এবং ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন অতুল অগ্নিহোত্রী এবং ভূষণ কুমার। চিত্রনাট্য লিখেছেন আলী আব্বাস জাফর এবং বরুন বি শর্মা।
ছবিতে সালমান-ক্যাট ছাড়াও রয়েছেন সুনীল গ্রোভার, টাবু, দিশা পাটানি, জ্যাকি শ্রফ, নোরা ফতেহি এবং আসিফ শেখ।
সূত্র: জিনিউজ