বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯, ০৭:৪১:২০

বিয়েতে নিমন্ত্রণ করেনি কারিনা, আফসোস শহিদ কাপুরের

বিয়েতে নিমন্ত্রণ করেনি কারিনা, আফসোস শহিদ কাপুরের

বিনোদন ডেস্ক: বিয়ের আগেও সম্পর্ক নিয়ে কোনোদিন গোপনীয়তা মেনে চলেননি শহিদ কাপুর। তা সে কারিনা কাপুর খানের সঙ্গে দীর্ঘ সময়ের সম্পর্কই হোক কিংবা প্রিয়াঙ্কা চোপড়া সঙ্গে তুলনামূলক কম সময়ের সম্পর্ক। সম্প্রতি নেহা ধুপিয়ার একটি চ্যাট শোতে তার ব্যক্তিগত এবং পেশাগত জীবন নিয়ে মুখ খোলেন শহিদ।

শহিদ কাপুরকে প্রশ্ন করা হয় তিনি প্রিয়াঙ্কার বিয়েতে তিনি তো আমন্ত্রিত ছিলেন, কারিনার বিয়েতেও কি গিয়েছিলেন? উত্তরে তিনি বলেন, "কারিনার বিয়ে হয়েছে বেশ কয়েক বছর হয়ে গেল। আমার ঠিক মনে নেই। তবে মনে হয়না ও আমাকে নিমন্ত্রণ করেছিল।"

এছাড়াও পেশাগত জীবন নিয়ে শহিদ বলেন, 'রং দে বসন্তী' ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েও করতে পারিনি সময়ের অভাবে। এর জন্য আফসোস হয়।'' অপরদিকে, আলিয়া ভাটের সঙ্গে অভিনীত 'শানদার'  ছবির ব্যাপারে তিনি বলেন, "ছবিটা দেখে আমি নিজেও বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম।"

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে