রবিবার, ৩০ জুন, ২০১৯, ১২:৫১:০২

আমি ধর্মীয় বেড়াজালের ঊর্ধ্বে ঐক্যবদ্ধ ভারতের প্রতিনিধি : ফতোয়ার কড়া জবাব নুসরাতের

আমি ধর্মীয় বেড়াজালের ঊর্ধ্বে ঐক্যবদ্ধ ভারতের প্রতিনিধি : ফতোয়ার কড়া জবাব নুসরাতের

বিনোদন ডেস্ক : রাজনীতিতে আসার পর থেকেই ট্রোল আর বিতর্কে জেরবার নুসরাত জাহান। প্রায় তিন লক্ষের বেশি ভোটে জিতেও রেহাই নেই তার। কখনও পোশাক, কখনও সেলফি, কখনও আবার সিঁদুর- বারবার বিতর্কের মুখে পড়তে হচ্ছে নুসরাতকে। 

ভারতের মুসলিমদের বিখ্যাত প্রতিষ্ঠান দেওবন্দের ফতোয়া জারি হওয়ার পর এবার জবাব দিলেন বসিরহাটের সাংসদ। গত ১৯ জুন সাত পাকে বাঁধা পড়েন নুসরাত জাহান ও নিখিল জৈন। তুরস্কের বোদরুমে বন্ধু ও ব্যবসায়ী নিখিল জৈন-এর সঙ্গে বিয়েটা সেরেই ফেলেছেন তৃণমূলের সাংসদ ও অভিনেত্রী নুসরত জাহান। 

মহাসমারোহে পালন হয়েছে তার বিবাহের অনুষ্ঠান। সেই সংক্রান্ত ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। আর তাতেই বেজায় চটেছে উত্তরপ্রদেশের দারুম উল দেওবন্দ। এমনিতেই গোটা দেশে ইসলাম বিরোধী কোনও কাজ হলেই তারা হুমকি দিয়ে থাকেন। এবার তাদের নিশানায় টলি অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। 

মূলত নিজ ধর্মবাদে অন্য ধর্মে বিয়ে করার জন্য ও মাথায় সিঁদুর পড়ার জন্য ক্ষোভে ফেটে পড়েছেন দারুম উল দেওবন্দ সংগঠনের সদস্যরা। তারা এও জানিয়েছেন নুসরাতের উচিত ছিল নিজের ধর্মের কারোর সঙ্গে বিয়ে করার কিন্তু ভিন্ন ধর্মে বিয়ে করে ভুল করেছেন তিনি। 

পাশাপাশি তারা এটাও জানিয়েছেন এই বিয়েকে ইসলামের ভাষায় ‘হারাম’ বলে। এরই সঙ্গে তারা জানিয়েছেন নুসরাত গলাতে মঙ্গলসূত্র ও সিঁদুর পরে খুবই ভুল কাজ করেছেন। এ বার এই ঘটনা নিয়ে নিজেই মুখ খুললেন অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান৷ 

শনিবার এই নিয়ে একটি বিরাট ট্যুইট করেছেন নুসরাত৷ তিনি লেখেন, ‘ঐক্যবদ্ধ ভারতের প্রতিনিধি৷ যা কিনা সমস্তজাতি, ধর্মমত এবং ধর্মের বেড়াজালের ঊর্ধ্বে৷ আমি সমস্ত ধর্মকেই শ্রদ্ধা করি৷ আমি নিজেকে এখনও একজন মুসলিম মনে মনে করি৷ আর আমার পরণের জন্য কী বাছব, তা নিয়ে কারও কোনও বক্তব্য পেশ করার প্রয়োজন নেই৷’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে