বিনোদন ডেস্ক: গাজীপুরের জাতীয় উদ্যানে শুটিং চলছিল বাপ্পী ও জলি অভিনীত ‘ডেঞ্জার জোন’ ছবির। এই স্পম্প্য সেখানে একটি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ শট দিতে গিয়ে আহত হয়ে অজ্ঞান হয়ে যান বাপ্পী। সে সময় তার সাথে ছিলেন নায়িকা জলি।
মূলত ক্রেনের হেঁচকা টানে শূন্য থেকে আছড়ে পড়ে যান তিনি। আজ বেলা ১ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। এরপর শুটিং বন্ধ রাখা হয়। বাপ্পীকে প্রাথমিক চিকিৎসা শেষে বিশ্রামে রাখা হয়েছে। সন্ধ্যা নাগাদ ঢাকায় ফেরার কথা উন্নত চিকিৎসার জন্য।
শুটিং ইউনিটের একজন বলেন, কটি অ্যাকশন দৃশ্যে অংশ নিয়েছিলেন বাপ্পী ও জলি। কোমরে বাঁধা ছিল ক্রেনের কালো সুতা। দৃশ্যটি ছিল জাদুর ধাক্কায় উড়ে যাবেন বাপ্পী। কিন্তু কোমরে বাঁধা সুতোর টানটা এতটাই জোরে হয়েছিল যে ঘাড়টা বাঁকা হয়ে নিচের দিকে চলে যায়। বাপ্পীর মাংসপেশিতে মারাত্মক টান লেগেছে।