শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯, ১২:২৪:০৯

'কাশ্মীর আসলে পাকিস্তানেরই অংশ' আপত্তিকর মন্তব্যে ঋষি কাপুরকে গ্রেফতারের নির্দেশ

'কাশ্মীর আসলে পাকিস্তানেরই অংশ' আপত্তিকর মন্তব্যে ঋষি কাপুরকে গ্রেফতারের নির্দেশ

বিনোদন ডেস্ক : জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লাহ এবং বলিউডের অভিনেতা ঋষি কাপুরের বিরুদ্ধে বিহারের জমুই আদালত জামিন যোগ্য ওয়ারেন্ট দায়ের করেছে। 

কাশ্মীর ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করেছিলেন ফারুখ আবদুল্লাহ। আর তাকে সমর্থন করেছিলেন ঋষি কাপুর। সেই জন্য এই দুজনের নামে দেশের বিপক্ষে কথা বলার জন্য মামলা করা হয়েছিল। 

বিহারের এক উকিল এই মামলা করেছিলেন। সেই মামলার শুনানির দিন আগেই ঠিক হয়েছিল। কিন্তু অভিযুক্তরা কেউ কোর্টে উপস্থিত না থাকায় তাদের গ্রেফতারির নির্দেশ দেন কোর্ট। ১৬ আগস্ট এই মামলার ফের শুনানি হবে।

২০১৭ সালে ফারুক আবদুল্লাহ বলেছিলেন, 'পাকিস্তান অধিকৃত কাশ্মীর আসলে পাকিস্তানেরই অংশ।' আর কাশ্মীরের স্বায়ত্বশাসন নিয়ে সরব হয়েছিলেন। তার এই বক্তব্যেই আশার আলো দেখছেন প্রবীণ অভিনেতা ঋষি কাপুর। 

তিনি টুইটে ফারুক আবদুল্লাকে সালাম করে ঋষি কাপুর লিখেছিলেন, 'আপনার বক্তব্য যেন সত্যি হয়। তাড়াতাড়ি কাশ্মীর সমস্যা মিটে যাক। মৃত্যুর আগে যেন একবার পাকিস্তানের মাটিতে পা রাখতে পারি।' 

এরপর এই দুজনকে সারা দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠেছিল। সেই সময় বিহারের জমুই কোর্টে মামলা দায়ের করা হয়েছিল। সেই কারণে এবার গ্রেফতারির ওয়ারেন্ট জারি করা হল তাদের বিরুদ্ধে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে