রবিবার, ২৮ জুলাই, ২০১৯, ১২:০৮:২৭

সংসদে যে বক্তব্য দিয়ে দেশজুড়ে ঝড় তুললেন মিমি চক্রবর্তী

সংসদে যে বক্তব্য দিয়ে দেশজুড়ে ঝড় তুললেন মিমি চক্রবর্তী

বিনোদন ডেস্ক : ওপার টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী এখন ভারতের পার্লামেন্ট সদস্য। তিনি যাদবপুর লোকসভা থেকে নির্বাচিত হওয়ার পর থেকেই নানা কারণে আলোচিত হয়ে আসছেন এই তারকা সাংসদ। 

এরই ধারাবাহিকতায় এবার ভারতের পার্লামেন্টে ঝড় তুললেন মিমি। লোকসভায় তিন তালাক বিল চলাকালীনই বিজেপি সাংসদ রমা দেবীর উদ্দেশে সমাজবাদী পার্টির সাংসদ আজম খানের বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল জাতীয় রাজনীতি।

বক্তব্য চলাকালীনই লোকসভার ভারপ্রাপ্ত সভাপতি সাংসদ রমা দেবীকে আজম খান বলেন ‘আপনার চোখে চোখ রেখে কথা বলতে ইচ্ছে হয়’। এই মন্তব্যের প্রতিবাদে লোকসভায় সরব হলেন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। 

এদিন সাংসদে মিমি বলেছেন, আমি এখানে প্রতিদিনই নতুন কিছু শিখছি কিন্তু যে ভাষায় গতকাল উনি কথা বলেছেন তা কোনো সাংসদ বলতে পারেন না।

অভিনেত্রী বলেন, একজন সাংসদ কিছুতেই ‘আমার চোখে চোখ রেখে কথা বলুন’ এই মন্তব্য করতে পারেন না। মহিলাদের সম্মান করাটা প্রত্যেকেরই কর্তব্য। গতকাল যা হয়েছে তার বিরুদ্ধে রাজনৈতিক বিভেদ ভুলে লড়াই করা উচিত।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে