সোমবার, ২৯ জুলাই, ২০১৯, ১২:৩৬:৩০

মেহজাবিনকে শাড়ি উপহার দিলেন অপূর্বর স্ত্রী

মেহজাবিনকে শাড়ি উপহার দিলেন অপূর্বর স্ত্রী

বিনোদন ডেস্ক : জুটি ভাগ্য বরাবরই ভালো অপূর্ব ও মেহজাবিনের। গেল ঈদে ‘বড় ছেলে’ নামে একটি নাটকে অভিনয় করে সেই ভাগ্যটাকে শতভাগ সুপ্রসন্ন করে নিয়েছেন। এরপর তাদের অভিনীত বেশ কয়েকটি নাটক প্রশংসিত হয়েছে।

সময়ের এ সফল ও জনপ্রিয় জুটি এবারই প্রথম নিজেদের নিয়ে খোলামেলা কথা বলেছেন ঈদের অনুষ্ঠান ‘কেমিস্ট্রি’তে। রুম্মান রশীদ খানের গ্রন্থনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন টয়া।

অপূর্ব জানান, কোনো নাটক কিংবা অনুষ্ঠানের সেটে নয়, দুজনের প্রথম দেখা কাকতালীয়ভাবে একটি শপিং মলে। মেহজাবিন বলেন, ‘বড় ছেলে’ নাটকে অভিনয় করার আগে ব্যক্তি জীবনে নিজের বাবা, বন্ধু কিংবা অন্য কোনো পুরুষকে কাঁদতে দেখেননি। অপূর্ব’র কান্না দেখে স্বত:স্ফূর্তভাবেই মেহজাবিন কান্না চলে এসেছিল, অভিনয় করতে হয়নি।

মেহজাবিন জানান, অপূর্ব’র সঙ্গে কখনো জুটি ভেঙে গেলে কিংবা কাজ করা বন্ধ হয়ে গেলে একজন পরামর্শককে মিস করবেন তিনি। যে কোনো বিষয়ে যে কোনো পরামর্শের জন্য অপূর্ব সদা প্রস্তুত। অপূর্ব মনে করেন মেহজাবিনের সাফল্যের মূলমন্ত্র তার সততা, আন্তরিকতা, নিষ্ঠা, পরিশ্রম ও আত্মবিশ্বাস।

‘কেমিস্ট্রি’ অনুষ্ঠানের জন্য মেহজাবিন শাড়ি উপহার দিয়েছেন অপূর্ব’র স্ত্রী অদিতি।প্রিয় সহকর্মীর পরিবারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করতে ভোলেন না মেহজাবিন। স্বকণ্ঠে গান, অভিনয় করে প্রিয় ভক্ত-দর্শকদের জন্য জমজমাট এক অনুষ্ঠান উপহার দিতে যাচ্ছেন অপূর্ব-মেহজাবিন। আসছে ঈদের ৫ম দিন, রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে ‘কেমিস্ট্রি’।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে