বৃহস্পতিবার, ০১ আগস্ট, ২০১৯, ০১:২৮:৩১

প্রথমবারের মত বড় পর্দায় একসঙ্গে শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী

প্রথমবারের মত বড় পর্দায় একসঙ্গে শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী

বিনোদন ডেস্ক: ছবি বাছাইয়ের ক্ষেত্রে বর্তমানে বেশ সচেতন বলিউড সুপারস্টার শাহরুখ খান। কারণ তার অভিনীত ছবিগুলো একের পর এক ফ্লপ। যার ফলে সঠিক ভাবে ঘোষণা আসছে না কোন ছবিতে চুক্তিবদ্ধ হবেন তিনি। 

জানা গেছে, পরিচালক পুনিত মালহোত্রার পরিচালনা ও করণ জোহরের প্রযোজনার পরবর্তী ছবিতে দেখা যাবে শাহরুখ খানকে। সূত্রের খবর, তবে এ ছবির মাধ্যমে শাহরুখের সঙ্গে প্রথমবারের মত বড় পর্দায় দেখা যাবে গৌরি খানকে। তবে গৌরী খান পর্দায় কী ভূমিকায় আসবেন, এ  বিষয়টি এখনো পরিষ্কার নয়।

উল্লেখ্য, এর আগে অনেক ছবিতেই কাজ করেছেন বলিউড পরিচালক করণ জোহর ও শাহরুখ খান। ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’ এবং ‘মাই নেম ইজ খান’ ছবিগুলো সুপার হিট করেছিলো ভারতীয় বক্স অফিসে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে