বৃহস্পতিবার, ০১ আগস্ট, ২০১৯, ০৩:৪৯:৫৯

এবারের কোরবানির ঈদেও ভক্তদের গান শোনাবেন ড. মাহফুজুর রহমান

এবারের কোরবানির ঈদেও ভক্তদের গান শোনাবেন ড. মাহফুজুর রহমান

বিনোদন ডেস্ক: এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের কথা। গান নিয়ে তার দুর্বলতা সবসময়ই ছিলো। নানা সাক্ষাৎকারে তিনি সেটা প্রকাশ করেছেন। তবে কখনো গান গাইতে দেখা যায়নি তাকে। ২০১৭ সালে কোরবানি ঈদে প্রথম গান নিয়ে হাজির হন তিনি।

তার কণ্ঠে একক সংগীতানুষ্ঠানটি প্রচারে আসার পর রাতারাতি সেটি ভাইরাল হয়ে যায়। আলোচনা, সমালোচনায় ভেসে গিয়েছিলেন তিনি। তবুও নিজের গান ও গায়কীর প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। বলেছিলেন কারো সমালোচনায় গান ছেড়ে দেয়ার পাত্র তিনি নন।

তার দাবি, কেউ কেউ সমালোচনা করলেও তার অনেক ভক্তও গড়ে উঠেছে। যারা অপেক্ষায় থাকেন মাহফুজুর রহমানের গানের অনুষ্ঠানের জন্য।

তাদের জন্য সুখবর নিয়ে ফিরছেন ড. মাহফুজুর রহমান। আগের ঈদগুলোর ধারাবাহিকতা বজায় রেখে আসছে কোরবানি ঈদেও একক সংগীতানুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন তিনি। এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে অনুষ্ঠানটি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে