শুক্রবার, ০২ আগস্ট, ২০১৯, ০৯:২৪:৫০

আমরা অবশ্যই সন্তান নিতে চাইঃ প্রিয়াঙ্কা

আমরা অবশ্যই সন্তান নিতে চাইঃ প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক: বিয়ের পর থেকেই বেশ ভালই সুখে দিন কাটছে প্রিয়াঙ্কা-নিকের। বিবাহিত জীবনের আনন্দঘন সময়ের ছবিও শেয়ার করছেন নিজেদের পেইজে। আর এরই মাঝে গুঞ্জন শোনা যাচ্ছে তাদের সন্তান নেওয়ার বিষয়টিকে কেন্দ্র।

সম্প্রতি তারা এই বিষয়ে মুখ খুলেছেন। তারা দুজনেই বলেন, আমরা অবশ্যই সন্তান নিতে চাই, তবে এ মুহূর্তে তা নিয়ে ভাবছি না। প্রিয়াঙ্কা বলেন, আমি আমার পৃথিবীতে কিছুটা পরিবর্তন আনতে চাই। আমার বাচ্চা আমার চারপাশে ঘুরছে আর বলছে, ‘ওই যে আমার মা’— এর চেয়ে সুন্দর অনুভূতি আর কী হতে পারে।

তবে সম্প্রতি ভারতের একটি পত্রিকায় বলা হয়েছে, নিক-প্রিয়াঙ্কা সন্তান নেওয়ার চেষ্টা করছেন না। তাঁরা দাম্পত্য জীবন, ভ্রমণ ও কাজকে উপভোগ করছেন। তাঁরা ভাবছেন, ঠিক সময়েই সন্তান নেবেন এবং অবশ্যই এটি হবে তাঁদের জন্য আশীর্বাদ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে