রবিবার, ০৪ আগস্ট, ২০১৯, ১০:০৪:০১

অবশেষে বিয়ের পিঁড়িতে বাহুবলীর প্রভাস

অবশেষে বিয়ের পিঁড়িতে বাহুবলীর প্রভাস

বিনোদন ডেস্ক : বিয়ের পিঁড়িতে বসছেন 'বাহুবলী' ছবিতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পাওয়া প্রভাস রাজু উপ্পলাতি। মার্কিন-নিবাসী এক ব্যবসায়ীর মেয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন প্রভাস।

তবে এখনো বিয়ের বিষয়ে মুখ খোলেননি প্রভাস। নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে কখনই মুখ খুলতে চান না তিনি। আসছে ছবি 'সাহো'র মুক্তির পরেই বিয়ের পিঁড়িতে বসবেন প্রভাস।

এদিকে মুক্তি অপেক্ষায় আছে প্রভাসের নতুন সিনেমা 'সাহো'। ৩০০ কোটি রুপির বাজেটের ছবিটি বক্স অফিস মাতাবে বলে প্রত্যাশা করছেন পরিচালক। আসছে ৩০ আগস্ট তামিল, তেলেগু ও হিন্দি ভাষায় সিনেমাটি মুক্তি পাবে।

'সাহো'তে প্রভাসের সাথে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে। সিনেমাটিতে খলনায়কে চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেতা নীল নীতিন মুকুশ। ছবিটি পরিচালনা করেছেন সুজিত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে