রবিবার, ০৪ আগস্ট, ২০১৯, ১০:১২:০০

নোবেল প্রসঙ্গে প্রিন্স মাহমুদ বললেন 'জাতীয় সংগীত আমাদের অস্তিত্বের নাম'

নোবেল প্রসঙ্গে প্রিন্স মাহমুদ বললেন 'জাতীয় সংগীত আমাদের অস্তিত্বের নাম'

বিনোদন ডেস্ক : বাংলা ব্যান্ড সঙ্গীতে এক জীবন্ত কিংবদন্তির নাম প্রিন্স মাহমুদ। বাংলা ব্যান্ডকে যে ক'জন মানুষ সাধারণ শ্রোতাদের নিকট শ্রুতিমধুর করে তুলতে পেরেছিলেন তিনি হলেন প্রিন্স মাহমুদ। 

সাম্প্রতি বেশ আলোচিত নামও এটি। কারণ? কারণ আর কিছু নয়, ওপার বাংলার টেলিভিশন জি বাংলার রিয়েলিটি শো সারেগামা'র মাধ্যমে আলোচনায় আসেন বাংলাদেশি তরুণ মাইনুল আহসান নোবেল। একের পর এক গান দিয়ে দুই বাংলার শ্রোতা-জনতাদের মাত করে চলছিলেন এই তারকা।

নোবেল, প্রিন্স মাহমুদের করা বেশ ক'টি গান করে প্রশংসা অর্জন করেন। কিন্তু জাতীয় সঙ্গীত নিয়ে করা মন্তব্য নিয়ে বেশ আলোচনা সমালোচনার শিকার হন নোবেল। কী বলেছিলেন নোবেল? 

তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, "রবীন্দ্র নাথের লেখা জাতীয় সঙ্গীত 'আমার সোনার বাংলা' যতটা না দেশকে এক্সপ্লেইন করে তারচেয়ে কয়েক হাজার গুণে এক্সপ্লেইন করে প্রিন্স মাহমুদ স্যারের লেখা এই গানটা।"

সাক্ষাৎকারের এই মন্তব্য নিয়ে দুই বাংলার জনপ্রিয়শিল্পীরাও নোবেলকে ছাড় দিয়ে কথা বলেননি। কিন্তু এই গানের স্রষ্টা অর্থাৎ গানের গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ বিষয়টি নিয়ে কী বলছেন তা নিয়েই অনেকেই উৎসুক ছিলেন।

তিনিও কি তাই মনে করেন? এমনটা প্রশ্ন ছিল। অবশেষে মুখ খুললেন এই সঙ্গীতস্রষ্টা। তিনিও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীতের প্রতি পূর্ণ ভালোবাসা ও শ্রদ্ধা জ্ঞাপন করে রবিবার সকালে ফেসবুক পোস্টে লিখলেন, 'জাতীয় সংগীত আমাদের অস্তিত্বের নাম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে