সোমবার, ০৫ আগস্ট, ২০১৯, ০৮:৩৭:৫৪

দশমবার হজ পালন করতে সৌদি আরব গিয়েছেন ইলিয়াস কাঞ্চন

দশমবার হজ পালন করতে সৌদি আরব গিয়েছেন ইলিয়াস কাঞ্চন

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার এক সময়কার জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন ব্যক্তি জীবনে একজন ধর্মপ্রাণ মানুষ। ধর্ম পালনে সবসময়ই মনযোগী তিনি। একজন মার্জিত মানুষ ইলিয়াস কাঞ্চনের সুনাম সবখানে।

এখন পর্যন্ত নয়বার পবিত্র হজ পালন করেছেন। চলতি বছরে তিনি দশম হজ পূর্ণ করতে যাচ্ছেন। গত ৩ আগস্ট শনিবার দিবাগত রাতে তিনি সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

এদিকে ইলিয়াস কাঞ্চনের পারিবারিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে, এ যাত্রায় তার পরিবারের কয়েকজন সদস্য সঙ্গে রয়েছেন।

এদিকে ইলিয়াস কাঞ্চন সর্বপ্রথম হজ করেন ১৯৯৩ সালে। প্রথম হজে তার সঙ্গী ছিলেন তার প্রয়াত স্ত্রী জাহানারা। হজের তিন মাস পরই ম'র্মান্তিক এক সড়ক দু'র্ঘটনায় স্ত্রীকে হারান দেশীয় সিনেমার শক্তিমান এই অভিনেতা।

স্ত্রীর মৃ'ত্যুর শোককে শক্তিতে পরিণত করেই দেশে নিরাপদ সড়ক নিশ্চিত করতে নিরাপদ সড়ক চাই আন্দোলন গড়ে তোলেন তিনি। হজের পাশাপাশি অসংখ্যবার ওমরাহ হজও পালন করেছেন ইলিয়াস কাঞ্চন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে