বুধবার, ০৭ আগস্ট, ২০১৯, ১২:৫৭:০২

সকলের কাছে দোয়া চাইলেন ডেঙ্গুতে আক্রান্ত নায়িকা ববি

সকলের কাছে দোয়া চাইলেন ডেঙ্গুতে আক্রান্ত নায়িকা ববি

বিনোদন ডেস্ক : বর্তমানে ঢাকাই সিনেমার জনপ্রিয় মুখ ইয়ামিন হক ববি। তিনি প্রযোজক হিসেবেও সুনাম অর্জন করেছেন ‘বিজলী’ ছবি দিয়ে। সম্প্রতি প্রযোজক সমিতির নির্বাচনে তিনি নির্বাচিত হয়েছেন। আজ ৭ আগস্ট বুধবার তার শপথ নেয়ার কথা ছিলো।

তবে জানা গেল, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন এই অভিনেত্রী। গতকাল মঙ্গলবার রাতে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। আজ বুধবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ববি।

এ ব্যাপারে ববি বলেন, ‘গত কয়েকদিন ধরেই একটু একটু জ্বর অনুভব করছিলাম। শরীরেও ব্যথা ছিলো। দেশে এখন ডেঙ্গু প্রকোপ। তাই ভয় পাচ্ছিলাম। অবশেষে চিকিৎসকের দ্বারস্থ হলাম। বেশ কিছু টেস্ট করিয়েছি স্কয়ার হাসপাতালে। পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে।’

‘তবে আতঙ্কের কিছু নেই। সবকিছু নিয়ন্ত্রণেই রয়েছে। আপাতত কিছুটা সুস্থবোধও করছি। চিকিৎসকরা কয়েকদিন বিশ্রামে থাকতে বলেছেন।’ নিজের ভক্ত ও বন্ধু-স্বজনদের কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন ববি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে