বুধবার, ০৭ আগস্ট, ২০১৯, ০২:০৯:১৮

জ্বরে আক্রান্ত হয়ে ডেঙ্গুর ভয়ে জয়া আহসান

জ্বরে আক্রান্ত হয়ে ডেঙ্গুর ভয়ে জয়া আহসান

বিনোদন ডেস্ক : রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু নিয়ে আতঙ্কের সময় জ্বর হলেও সবাই পরীক্ষা করাচ্ছে। কারণ জ্বর সাধারণ নাও হতে পারে। তবে এবার অভিনেত্রী জয়া আহসানের জ্বরে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। অভিনেত্রীর ঘনিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

এ ব্যাপারে জয়ার এক ঘনিষ্ঠজন বলেন, ‘গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছেন জয়া। বাংলাদেশে ডেঙ্গু নিয়ে চলমান ভীতিকর অবস্থায় তাকে রক্ত পরীক্ষার পরামর্শ দেওয়া হয়েছে। জ্বরের পাশাপাশি তার শরীরে ব্যথাও আছে।’

এদিকে সপ্তাহ খানেক আগে ডেঙ্গু জ্বর নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন অভিনেতা এম এ আলমগীর তার শারীরিক অবস্থাও এখন আগের তুলনায় ভালো। এরমধ্যে আজ অভিনেত্রী ববিও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে