বৃহস্পতিবার, ০৮ আগস্ট, ২০১৯, ১২:৩৬:৪৮

চোখের জলে নানাকে শেষ বিদায় দিলেন হৃত্বিক রোশন

চোখের জলে নানাকে শেষ বিদায় দিলেন হৃত্বিক রোশন

বিনোদন ডেস্ক : পরিচালক তথা প্রযোজক জে ওম প্রকাশ আর নেই। বুধবার, সকালে বলিউড তথা হৃত্বিক রোশনের পরিবারের কাছে এখবরটা কিছুটা আকষ্মিকই ছিল। মা পিঙ্কি রোশনের বাবা অর্থাৎ নানা জে এম প্রকাশের ভীষণই আদরের ছিলেন হৃত্বিক। নানার মৃত্যুটা তাই তাঁর কাছে ভীষণই বেদনাদায়ক। খবরটা শোনা মাত্রই হৃত্বিক সোজা পৌঁছে যান নানার বাড়িতে। তাঁর সঙ্গে পৌঁছোন প্রাক্তন স্ত্রী সুজান খান ও তাঁদের দুই ছেলে।

পরিচালক তথা প্রযোজক জে ওম প্রকাশকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছোন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, জীতেন্দ্র সহ বলিউডের বেশকিছু তারকারা। নানার ম'রদেহ কাঁধে নিয়ে হাঁটতে দেখা যায় হৃত্বিককে।

পরিচালক ও প্রযোজক হিসাবে ‘আপকি কসম’, ‘আখির কৌন’, ‘আপনা বনা লো’, ‘আপনপন’, ‘আশা’, ‘অর্পণ’, সহ বহু ছবি বানিয়েছিলেন জে ওম প্রকাশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে