বিনোদন ডেস্ক : মেয়েকে মেরে নিজেই আত্মহ'ত্যা করলেন টেলিভিশন অভিনেত্রী। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে ভারতের মুম্বাইয়ে থানের কালওয়াতে। মানসিক অবসাদে ভোগার কারণেই অভিনেত্রী এই ঘটনা ঘটিয়েছেন বলা দাবি পুলিশের।
জানা যাচ্ছে, বছর চল্লিশের প্রজ্ঞা পারকার ও তার মেয়ে শ্রুতি পারকার থানের কালওয়া এলাকার গৌরী-সুমন সোসাইটির বাসিন্দা। প্রজ্ঞা একজন মারাঠি টেলি অভিনেত্রী। দীর্ঘদিন ধরেই তিনি কোনও কাজ পাচ্ছিলেন না। আর্থিক সংকটের মধ্যে দিন কাটছিল প্রজ্ঞার।
পুলিশের অনুমান কাজ না পাওয়ার কারণে মানসিক অবসাদের ভুগছিলেন অভিনেত্রী, আর সেকারণেই তিনি এই পথ বেছে নেন। প্রজ্ঞার মৃ'তদেহের পাশ থেকে তার লেখা একটি সু'ইসা'ইড নোটও উদ্ধার করে পুলিশ। যেখেনে তিনিই তার মেয়ে শ্রুতিকে গলা টি'পে হ'ত্যা করা কথা স্বীকার করে নিয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, প্রজ্ঞার স্বামী সকাল সাড়ে ৯টায় দিকে জিম থেকে ফিরে স্ত্রী ও মেয়ের দেহ উদ্ধার করেন। তিনিই পুলিশকে ফোন করে জানান, তার স্ত্রী প্রজ্ঞা গলায় ফাঁ'স দিয়ে আত্মহ'ত্যা করেছেন।
তার মেয়ে শ্রুতির দেহ পড়েছিল খাটের উপর। অভিনেত্রীর স্বামী তৎক্ষণাৎ তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। প্রজ্ঞা ও শ্রুতিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃ'ত বলে ঘোষণা করেন।
ইতিমধ্যেই অভিনেত্রী প্রজ্ঞা প্রশান্ত পারকার ও তার মেয়ে শ্রুতি পারকারের দেহ ময়'নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। অভিনেত্রীর স্বামী প্রশান্তকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।