রবিবার, ১১ আগস্ট, ২০১৯, ১২:৪৫:১৮

ইয়ো ইয়ো হানি সিংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ইয়ো ইয়ো হানি সিংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

বিনোদন ডেস্ক : ভারতের পাঞ্জাবের জনপ্রিয় র‌্যাপার হানি সিংয়ের জন্য সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। তার গাওয়া ‘মাখনা’ গানটি টি-সিরিজের ইউটিউব চ্যানেল এসেছে গত বছর ২১ ডিসেম্বর। 

এরপর আজ ১০ আগস্ট পর্যন্ত গানটি দেখা হয়েছে ২১ কোটি ৭৭ লাখ ২২ হাজার ৪২৯ বার। এই গানে অশ্লী'ল শব্দ ব্যবহারের অভিযোগে গত জুলাই মাসে হানি সিংয়ের বিরুদ্ধে মাম'লা করা হয়।

পাঞ্জাব মহিলা কমিশন থেকে অভিযোগ করা হয়েছে, হানি সিং তার এই গানে নারীদের নিয়ে অশ্লী'ল রসিকতা করেছেন, যা খুব আপ'ত্তিকর ও অপমা'নজনক। হানি সিংসহ যারা এই গানের সঙ্গে জড়িত, তাদের সবার বিরুদ্ধে শা'স্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য দাবি করে প্রতিষ্ঠানটি।

পাঞ্জাব মহিলা কমিশনের চেয়ারপারসন মনীষা গুলাটি সংবাদমাধ্যমকে জানান, পাঞ্জাব মহিলা কমিশনের পক্ষ থেকে পাঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেল, ইন্সপেক্টর জেনারেল এবং অ্যাডিশনাল চিফ সেক্রেটারির কাছে অভিযোগ করা হয়েছে। 

মনীষা গুলাটি বলেন, ‘নারীদের সম্মানহা'নি হয়, হানি সিং এমন সব শব্দ ও বাক্য ব্যবহার করেছেন তার এই গানে। নারীদের সম্মান ও অধিকার রক্ষার জন্য আমরা কাজ করছি। তাই আমরা এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছি।’ 

এরপর মোহালির সিনিয়র এসপি হরিচরণ সিং ভুল্লার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মোহালি পুলিশ হানি সিংয়ের বিরুদ্ধে মামলা করেছে। এবার জানা গেছে, লক্ষ্ণৌর একটি আদালত হানি সিংয়ের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। তাকে অবশ্যই আগামী ১১ সেপ্টেম্বর লক্ষ্ণৌর সেই আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

‘ম্যায় হুঁ বলৎকারি’ গানে আপত্তিকর শব্দ ব্যবহারের অভিযোগে হানি সিংয়ের বিরুদ্ধে ২০১২ সালের ৩১ ডিসেম্বর লক্ষ্ণৌর গোমতি নগর পুলিশ স্টেশনে আইপিএস অফিসার অমিতাভ ঠাকুর অভিযোগ করেছিলেন। 

তার সেই অভিযোগের ভিত্তিতে পরের বছর ২৭ জুন হানি সিংয়ের বিরুদ্ধে মামলা করে পুলিশ। পাঞ্জাবের এই জনপ্রিয় র‌্যাপারকে ওই বছর ২৩ ডিসেম্বরের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু হানি সিং সেই নির্দেশ অমান্য করেছেন। তিনি আদালতের সেই নির্দেশকে মোটেও গুরুত্ব দেননি। আদালতে হাজির হননি তিনি। সূত্র : এনডিটিভি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে