রবিবার, ১১ আগস্ট, ২০১৯, ০২:০৪:৫৪

হজ করছেন নন্দিত কণ্ঠশিল্পী আতিফ আসলাম

হজ করছেন নন্দিত কণ্ঠশিল্পী আতিফ আসলাম

বিনোদন ডেস্ক : বিশ্বের প্রায় ১৮০টি দেশের ২০ লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসলমান এবার পবিত্র হজে অংশ নিয়েছেন। শনিবার (১০ আগস্ট) থেকে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এবার উপমহাদেশের নন্দিত কণ্ঠশিল্পী আতিফ আসলাম হজ করছেন। একই সঙ্গে অংশ নিচ্ছেন পাকিস্তানের তারকা অভিনেতা ফিরোজ খানও।

হজে অংশ নেওয়ার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন আতিফ। ফেসবুকে তিনি লেখেন, ‘আপনাদের সবার সঙ্গে একটি খবর শেয়ার করতে পেরে আমি আনন্দিত। আমার স্বপ্ন পূরণ করতে হজ করতে যাচ্ছি। যাওয়ার আগে সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমার এই হজযাত্রা কোনও রকম ধর্মীয় ভাবাবেগকে আঘাত করে না।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে