রবিবার, ১১ আগস্ট, ২০১৯, ০৪:৫১:০৪

২৪ ঘণ্টায় রেকর্ড গড়লো প্রভাসের 'সাহো'র ট্রেলার

২৪ ঘণ্টায় রেকর্ড গড়লো প্রভাসের 'সাহো'র ট্রেলার

বিনোদন ডেস্ক : ছবির শুটিং শুরু হয়েছিল ২০১৭ সালে। বাজেট ধরা হয়েছিল প্রায় ৩০০ কোটি টাকা। অস্ট্রেলিয়া, হায়দরাবাদ, দুবাই, রোমানিয়া এবং ইউরোপের বিভিন্ন প্রান্তে শুটিং হয়েছিল এই ছবির। সেই বাজেটও নাকি ছাপিয়ে গিয়েছে।

অবশেষে শনিবার মুক্তি পেল প্রভাস-শ্রদ্ধা কপূর অভিনীত বহুপ্রতীক্ষিত ছবি 'সাহো'র ট্রেলার। মাত্র ২৪ ঘণ্টায় গড়েছে রেকর্ড, ২ কোটি ৮০ লাখেরও বেশি ইউজার ইউটিউবে ট্রেলারটি দেখে ফেলেছেন। 

ভরপুর উত্তেজনা, অ্যাকশন সিকোয়েন্সের ছড়াছড়ি, ভিএফএক্সের বিপুল ব্যবহার সব মিলিয়ে 'সাহো'র ট্রেলারটি যে মুক্তির পরে সহজেই নেটিজেনদের মন জিতে নিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। 

ছবিটি পরিচালনা করেছেন দক্ষিণী পরিচালক সুজিত। 'বাহুবলী' খ্যাত প্রভাস ছাড়াও এই ছবিতে দেখা যাবে জ্যাকি শ্রফ, নীল নিতেন মুকেশ প্রমুখ অভিনেতাদের। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছে শঙ্কর, এহসান এবং লয়।

শুধু প্রভাসই নন। বলিউডের 'মিষ্টি মেয়ের' খোলস ছেড়ে বেরিয়ে এ ছবিতে শ্রদ্ধা কাপূরকেও দেখা যাচ্ছে পুরোদস্তুর ফাইট সিকোয়েন্সে। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের এসিপি, অমৃতা নাইয়ারের ভূমিকায় অভিনয় করেছেন শ্রদ্ধা কাপূর। 

হলিউডের 'দ্য লাস্ট সামুরাই', 'হেলবয় টু' খ্যাত স্টান্ট পরিচালক পেং ঝাং এই ছবিরও স্টান্ট দৃশ্য পরিচালনা করেছেন। তবে রোমান্টিক সিনেপ্রেমীরাও হতাশ হবেন না। শুধু মারামারি নয়, হাতে হাত ধরে, তথাকথিত বলিউডি কায়দায় রোম্যান্স করতেও দেখা গিয়েছে শ্রদ্ধা-প্রভাসকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে