সোমবার, ১২ আগস্ট, ২০১৯, ০২:২৯:৪৫

এফডিসিতে এবার চারটি গরু কোরবানি দিবেন পরীমণি

এফডিসিতে এবার চারটি গরু কোরবানি দিবেন পরীমণি

বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) কোরবানি দেওয়ার জন্য এবার চারটি গরু কিনেছেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণি।

রবিবার দিবাগত রাতে রাজধানীর কমলাপুর হাট থেকে গরুগুলো কিনেছেন বলে জানান তিনি। 

২০১৬ সালে প্রথমবারের মতো এফডিসিতে কোরবানি দিয়ে সবাইকে চমকে দেন পরীমণি। এ ধারাবাহিকতা ২০১৭ ও ২০১৮ সালেও অব্যাহত থাকে। শুধু তাই নয়, যে সব সহশিল্পীর কোরবানি দেওয়ার সামর্থ নেই তাদের সঙ্গে ঈদের দিনটি উদযাপন করেন এবং নিজ হাতে সবাইকে মাংস বিতরণ করেন। 
এফডিসিতে কোরবানি দেওয়া প্রসঙ্গে পরীমণি বলেন, 'যতদিন বেঁচে থাকবো এফডিসিতে কোরবানি দেব। চলচ্চিত্রের এসব সহশিল্পীদের মাঝে মাংস বিতরণ করবো।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে