সোমবার, ২৬ আগস্ট, ২০১৯, ১১:৫৯:০৫

ঢাকাই চলচ্চিত্রের খল অভিনেতা বাবর আর নেই

ঢাকাই চলচ্চিত্রের খল অভিনেতা বাবর আর নেই

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের খল অভিনেতা বাবর আর নেই। সোমবার সকাল ৯টা ১০ মিনিটে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা'রা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

চলচ্চিত্র নির্মাতা শাহ আলম মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, 'বাদ জোহর এফডিসিতে তার মরদেহ আনা হবে। এফিডিসিতে জানাজা শেষে বুদ্ধিজীবী কবর স্থানে তাকে সমাহিত করা হবে।'

আমজাদ হোসেন পরিচালিত ‘বাংলার মুখ’ চলচ্চিত্রের মাধ্যমে নায়ক হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেছিলেন বাবর। খল অভিনেতা হিসেবে বাবরের যাত্রা শুরু রাজ্জাক প্রযোজিত ও জহিরুল হক পরিচালিত ‘রংবাজ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে। এরপর তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।

প্রায় এক যুগ আগে মনোয়ার হোসেন ডিপজলের ‘তের গুণ্ডা এক পাণ্ডা’ চলচ্চিত্রে সর্বশেষ অভিনয় করেছিলেন তিনি। বাবর ‘দাগী’ নামের একটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন। এছাড়া পরিচালনা করেছেন ‘দয়াবান’ চলচ্চিত্র। অসুস্থতার কারণে দীর্ঘদিন চলচ্চিত্র থেকে দূরে ছিলেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে