মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯, ১২:৫৭:৫০

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী ঊর্মিলা

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী ঊর্মিলা

বিনোদন ডেস্ক : লাক্স তারকা ঊর্মিলা শ্রাবন্তী কর। অভিনয় দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন জনপ্রিয় অভিনেত্রী হিসেবে। শিল্পী সংঘের একজন নেত্রী হিসেবেও পরিচিতি রয়েছে তার। সময়ের চাহিদায় নাটক-টেলিছবিতে নিয়মিত দেখা দেন। সম্প্রতি কোরবানির ঈদ উপলক্ষেও বেশকিছু নাটকে দেখা গেছে তাকে। সবমিলিয়ে সময়টা বেশ ভালোই যাওয়ার কথা এই তারকার।

তবে হঠাৎ অসুস্থতায় মুখের হাসি মিলিয়ে গেছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন এই অভিনেত্রী। ঊর্মিলার মা তৃপ্তি কর জানান, কয়েক দিন ধরেই জ্বরে ভুগছে ঊর্মিলা। অবশেষে রক্ত পরীক্ষা করাতে গিয়ে ডেঙ্গু ধরা পড়ে। হাই প্রেশারের সমস্যায়ও ভুগছে সে। চিকিৎসকদের পরামর্শে বর্তমানে হাসপাতালে ভর্তি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে