মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯, ০৯:৪৩:২২

আওয়ামী লীগ করলেও লাভ নাই, বিএনপি করলেও লাভ নেই : ওমর সানি

আওয়ামী লীগ করলেও লাভ নাই, বিএনপি করলেও লাভ নেই : ওমর সানি

বিনোদন ডেস্ক : একটা সময় ছিল মানবতার কথা মনে করে মিয়ানমার আসা রোহিঙ্গাদের ঠাঁই দিয়েছিল বাংলাদেশ। কিন্তু এখন সেই রোহিঙ্গাই চট্টগ্রাম অঞ্চলের জন্য দুশ্চিন্তার কারন হয়ে দাড়াচ্ছে। অনেকে বলছে, সময় থাকতে সঠিক সিদ্ধান্ত না নিলে পরে আমাদেরই ভুগতে হবে। 

স্থানীয়রা সরকারের কাছে অনুরোধ করছে, দয়া করে বিশাল এই রোহিঙ্গা জনগষ্ঠিকে তাদের নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করতে। বাংলাদেশের কক্সবাজার জেলায় এদের অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে জনগন। হ'ত্যা, যৌ'ন ব্যবস্যা, লুটপাত, ডা'কা'তি-মা'দক ইত্যাদি অপকর্ম চালাচ্ছে রোহিঙ্গারা।

দেশের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের পাশাপাশি চলচ্চিত্র জগতের তারকাও চিন্তিত রোহিঙ্গাদের নিয়ে। চিত্রনায়ক ওমর সানি তার এক ফেসবুক পোস্টে বলেন, 'আমাদের চলচ্চিত্র শিল্পীদের ভালো অভিজ্ঞতা আছে রোহিঙ্গা কি জিনিস। আর এখন দশ লক্ষ। ক'দিন পরে আমাদেরকে থাপ্পর দিবে, সেদিনের জন্য প্রস্তুত হন। আওয়ামী লীগ করলেও লাভ নাই, বিএনপি করলেও লাভ নেই। তার আগে তাদেরকে তাদের জায়গায় পাঠাতে হবে। এখনতো একটা সমাবেশ করে শোডাউন করল। না পাঠালে আল্লাহ না করুক পুরো বাংলাদেশে শোডাউন করবে।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে