বিনোদন ডেস্ক : রানুর জীবনটা বদলে গিয়েছে এক লহমায়৷ পশ্চিমবঙ্গের রানাঘাট স্টেশনের ভবঘুরের জীবন আজ খ্যাতির আলোর নীচে চমকাচ্ছে ৷ ‘রানাঘাটের লতা’ রানু মণ্ডলের নাম এখন গোটা ভারত জানে৷
ফেসবুকের একটা ভিডিও৷ সেই ভিডিওতে রানুর গলায় ‘এক প্যয় কা নগমা হ্যয়’ মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়৷ যাকে কেউ কোনওদিন পাত্তা দেয়নি, যাকে সকলে ভবঘুরে ভাবত- সেই রাণু মণ্ডল মুম্বাইয়ে হিমেশ রেশমিয়ার সঙ্গে গান রেকর্ডিং করে আজ লাইমলাইটের কেন্দ্রে।
এটা কেবল রাণু মন্ডলের নয়, সমগ্র এলাকার গর্ব বলে মনে করছেন রানাঘাটের বাসিন্দারা। লাইম লাইটে আসার পর রানুর মেয়েও তার সঙ্গে দেখা করেন৷ মাকে বাড়ি নিয়ে যান৷ অথচ ১০ বছর মায়ের খোঁজ নেননি সেই মেয়ে৷
রানু ভাইরাল হওয়ার পরেই শোনা গিয়েছিল তিনি ডাক পেতে চলেছেন বিগ বসের ঘরে৷ এবার অবশ্য সালমান খানের তরফে এলো আসল চমক৷ এমনিতেই বহু সমাজসেবা মূলক কাজ করার জন্য জনপ্রিয় ভাইজান৷ এবার তার কাছ থেকেই এলো বড় প্রস্তাব৷ রানুকে ৫৫ লাখ টাকার একটা পুরো বাড়ি উপহার দিলেন সাল্লু ভাই৷