বিনোদন ডেস্ক: বেশ কিছুদিন ধরেই ভারতীয়দের নেটিজেনের আলোচিত নাম রানু। তিনি বেশ আলোচিত হয়ে উঠেছেন গান গেয়ে। তবে এর মাঝেই গুঞ্জন উঠে সালমান খান নাকি ৫৫ লাখ টাকা দামের ফ্ল্যাট দিবেন রানুকে।
সলমন খানের তরফে এখনও পর্যন্ত এ ধরনের কোনও প্রস্তাব আসেনি বলে বুধবার বিকালে আনন্দবাজার ডিজিটালকে জানিয়েছেন অতীন্দ্র।
সলমন খান রানু মণ্ডলকে ৫৫ লক্ষ টাকার ফ্ল্যাট দিচ্ছেন বলে যে খবর ছড়িয়েছে তাতেও বিরক্ত তিনি। অতীন্দ্র বলেছেন, ‘‘সলমন খানের ফ্ল্যাট দেওয়ার খবর ভুয়ো।’’ এ ব্যাপারে বাজারে ছড়িয়ে পড়া ভুয়ো খবরকে ব্যঙ্গ করে অতীন্দ্র বলেছেন, ‘‘রানুদির পকেটে এখনও পাঁচ টাকা নেই। আর লোকে মজে ৫৫ লাখের গল্পে।’’