বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯, ০২:২০:৫২

মা-মেয়ের হামলায় ক্ষত-বিক্ষত অভিনেত্রী

মা-মেয়ের হামলায় ক্ষত-বিক্ষত অভিনেত্রী

বিনোদন ডেস্ক: তার পুরো চেহারায় আ'ঘাতের চিহ্ন। আ'ঘাতে আ'ঘাতে চেহারা বি'কৃত হয়েছে। ছোটপর্দার এক অভিনেত্রী সম্প্রতি হামলার শি'কার হয়েছেন। তাকে যারা হামলা করেছেন তাদের বিরুদ্ধে থানায় মামলাও করা হয়েছে। আর এই ঘটনাটি ঘটেছে ভারতীয় এক অভিনেত্রীর সঙ্গে। তার নাম নলিনী নেগী।

‌‌‘স্প্লিটসভিলা’ শিরোনামের জনপ্রিয় একটি রিয়েলিটি শোয়ের দ্বিতীয় সিজনে প্রতিযোগী ছিলেন নলিনী। তারপর ‘ডোলি আরমানো কি’, ‘দিয়া অউর বাতি হাম’, নামকরণসহ বেশকিছু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।

নলিনী জানান, বেশ কয়েক বছর ধরে প্রীতি নামের এক মেয়ের সঙ্গে বাসা ভাড়া করেন থাকতেন তিনি। সম্প্রতি নলিনী ওশিওয়ারার একটি আলাদা ফ্ল্যাটে থাকতে শুরু করেন। প্রীতি অন্য কোথাও থাকার জায়গা না পেয়ে নলিনীর সঙ্গে কিছুদিন থাকতে চান।

তাকে থাকতে দিয়ে বি'পদে পড়েন নলিনী। কারণ কয়েক দিন পরে প্রীতি তার মাকে নিয়ে আসে এই বাসায়। বেশকিছু দিন পার হওয়ার পরে প্রীতিকে বাসা ছাড়তে বললে প্রীতি বাসা ছাড়বে বলে জানায়।

এদিকে নলিনী বলেন, ‘কয়েকদিন আগে বাসা ছাড়ার কথা বললে প্রীতির মা আমার সঙ্গে ঝ'গড়া শুরু করেন। পরে প্রীতিকে ডেকে ওর সামনে আমায় গা'লিগা'লাজ করতে থাকেন। একসময় প্রীতি ও তার মা ঝাঁ'পিয়ে পড়েন আমার ওপর। ওরা আমাকে মে'রেই ফেলছিল। আমার মুখ ক্ষ'ত-বি'ক্ষ'ত করে দিয়েছে।’

নলিনী আরও বলেন, ‘আমি তো ভাবতেই পারছি না কারোর মা আমায় এভাবে মা'রতে পারে, পরে বুঝলাম, আমি যেহেতু অভিনেত্রী, তাই ওরা আমার মুখটাই ক্ষ'তবি'ক্ষত করে দিতে চাইছিল।’

প্রীতি ও তার মায়ের বিরুদ্ধে মা'রধ'রের অভিযোগ করেছেন অভিনেত্রী নলিনী নেগী। তাদের বিরুদ্ধে ওশিওয়ারা থানায় অভিযোগ দায়েরও করেছেন নলিনী। এখন সুবিচারের জন্য অপেক্ষা করছেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে